চাঁদপুরে ইভিএম পদ্ধতিতে প্রথম চাঁদপুর পৌরসভা নির্বাচন ভোট গ্রহন চলছে

সকাল ৯টা থেকে চলছে চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচনের ভোট গ্রহন। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের বেশ উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর মধ্যে নারী ভোটার সংখ্যাই বেশী। নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৩জন মেয়র প্রার্থী। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মো. জিল্লুর রহমান জুয়েল, বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার আক্তার হোসেন মাঝি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার মামুনুর রশিদ বেলাল। সাধারণ কাউন্সিলর প্রার্থী ৫০ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১৪জন। সংরক্ষিত মহিলা ওয়ার্ড সংখ্যা ৫টি, ভোট কক্ষ সর্বমোট ৩০৫টি ও অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ২৩টি।
নির্বাচনে ভোটার সংখ্যার মধ্যে (ক) পুরুষ ৫৮হাজার ১শ’ ৪৪জন। (খ) মহিলা ভোটার ৫৮ হাজার ৩৪৩জন। সর্বমোট ভোটার সংখ্যা ১লাখ ১৬ হাজার ৪শ’ ৮৭জন।

সকাল ১০টায় শহরের ডি এন উচ্চ বিদ্যালয়, শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় ও বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার। তাদের নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাচনে ৩ জন মেয়র, ৫০ সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার সংখ্যা পুরুষ ৫৮হাজার ১শ’ ৪৪জন। মহিলা ভোটার ৫৮ হাজার ৩৪৩জন। সর্বমোট ভোটার সংখ্যা ১লাখ ১৬ হাজার ৪শ’ ৮৭জন। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে জেলা প্রষাসন ওপুলিশের বাড়তী নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সকল ধরণের প্রস্তুতি গ্রহন করেছেন বলে জানিয়েছেন চাঁদপুর নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার মো. তোফায়েল।

বার্তা প্রেরক
কামরুজ্জামান
চাঁদপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন