রামগঞ্জ থানায় উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর রামগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আয়োজিত জনপ্রতিনিধিদের সহিত আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, করপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক মুজিব, ভাদূর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ হোসেন রানা, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া, লামচর ইউপি চেয়ারম্যান পারভীন আক্তার, কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন তাইফুর, ভোলাকোট ইউপি চেয়ারম্যান বশির আহমেদ মানিক, ভাটরা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিঠু, ইছাপুর ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান সহ রামগঞ্জ থানার পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সকলকে উদ্দেশ্য করে অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, আমি এ থানায় নিয়োগ পাওয়ার পর থেকে এ পর্যন্ত ছেলে ধরা গুজব, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস নির্মূলে অধিকাংশই সফল হয়েছি। আমি আশা করব আগামীতে যতদিন সময় পাবো বাকি কাজগুলো সম্পন্ন করে রামগঞ্জ থানাকে একটি মডেল থানা হিসেবে রূপান্তরিত করাই আমার মূল লক্ষ্য। প্রোগ্রামকে সফল করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বার্তা প্রেরক
মিজানুর রহমান
রামগঞ্জ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন