কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় চার জুয়ারীকে হাতেনাতে আটক করেছে। শুক্রবার সকালে আটক ওই জুয়ারীদের জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি এলাকায় অভিযান চালায় ফুলবাড়ী থানা পুলিশ। এসময় তাসের মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় অনন্তপুর বেড়াকুটি গ্রামের মোবারক আলীর ছেলে তাজুল ইসলাম (৩৬), একই গ্রামের নবার আলীর ছেলে আলী হোসেন (৪১), সুদন মিয়ার ছেলে লুৎফর রহমান (৪৯) এবং মোবারক হোসেনের ছেলে আব্দুস সালাম (৩৭) কে তাস, ১৭ হাজার ৪২০ টাকা ও মোবাইল সেট সহ আটক করে। পরে থানায় এনে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে পুলিশ। ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তা প্রেরক
সিদ্দিকুর রহমান
ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি












