বিশ্ব ডিম দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে র্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা তৌহিদুল ইসলাম, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা পোল্টি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক আবুল বাশার মিন্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শারমিন রত্না, ডাক্তার বশির আহমেদ, উপসহকারী প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা সফিউদ্দিন সহ জেলার সকল পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।












