কক্সবাজারে সারাদেশে সাম্প্রতিক সময়ে সংগঠিত ধর্ষণ ও নির্যাতনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে এসএসসি ১২ ও এইচএসসি ১৪ ব্যাচ কক্সবাজার জেলা বৃহস্পতিবার সকাল ১১টায় কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে ‘ধর্ষণকারীদের ফাঁসি চাই’ স্লোগানে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল টি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাপ্ত হয়। পরে সেখানে রৌদ্রতাপে টানা দু’ঘন্টা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে ১২/১৪ ব্যাচ কক্সবাজার। এ সময় ধর্ষণ বিরোধী বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে ছাত্র-ছাত্রীরা সকল প্রকার নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের সাথে সংশ্লিষ্ঠদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে সরকারের কাছে আবেদন জানান।
এ মানবন্ধনে বক্তব্য রাখেন- এসএসসি/১২ ও এইচএসসি/১৪ ব্যাচ বাংলাদেশ কক্সবাজার জেলা প্রতিনিধি শামিম কায়সার ও রবিউল, মাহমুদুল, হ্রদয়, রাসু বড়ুয়া প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে যেসকল নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে সেসকল ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে। সকল প্রকার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার, প্রতিবাদ এবং প্রশাসন যদি তাৎক্ষণিক অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে তাহলেই অন্যায়কারীরা দূর্বল হয়ে পড়বে। সর্বোপুরি অপরাধ প্রবণতা হ্রাস পাবে। আমরা মনে করি, এসকল নারী ও শিশু নির্যাতনকারীদের কোনো পরিচয় থাকতে পারে না। এদের চিহ্নিত করে সমাজ থেকেও বয়কট করলে অপরাধ প্রবণতা কমে আসবে।
বার্তা প্রেরক
মো:জহিরুল ইসলাম
কক্সবাজার প্রতিনিধি












