ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর আয়োজনে মরহুম  আজিজ আহম্মদ চৌধুরী স্মরণে মিলাদ মাহফিল

ফেনী জেলা পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান মরহুম আজিজ আহম্মদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর আয়োজনে দোয়া ও মিলাদ  মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে জেলা পরিষদের ড: সেলিম আল দীন মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর সভাপতি ইমন উল হকের সভাপতিত্বে অতিথি  ছিলেন ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মো. গোলাম মোস্তফা। এতে আরো উপস্থিত ছিলেন

ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর সহ-সভাপতি মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন রবিন, জেলা ক্রীড়া সংস্থার  কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম,জেলা ফুটবল  রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক  মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুহিন,জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নুরুল আবছার  কবির শাহজাদা, আশ্রাফুল আনোয়ার শিমুলসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্য,ফেনীর বিভিন্ন ক্রিকেট ক্লাবের কর্মকর্তা, ক্রিকেট কোচ,ক্রিকেট একাডেমীর খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ  মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গ্র্যান্ড হক টাওয়ার মসজিদের ইমাম ক্বারী আবুল বশর।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন