পেকুয়ায় অসুস্থ ফয়সালকে আর্থিক অনুদান দিলেন পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদ

কক্সবাজারের পেকুয়ায় ওরাল ক্যান্সার আক্রান্ত রোগী মো:ফয়সালকে ১০ হাজার টাকা নগদ আর্থিক অনুদান দিয়েছেন পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদ। ০৮অক্টোবর (বুধবার)পেকুয়া সদর ইউনিয়ের ০৭ নং ওয়ার্ডের চৈরভাঙ্গা এলাকায় রোগীর নিজ বাড়িতে গিয়ে প্রবাসী ঐক্য পারিষদের সদস্যরা তার হাতে নগদ ১০০০০/ হাজার টাকা তুলে দেন।

অসুস্থ ফয়সাল বলেন,আমার ঔষুধ খাওয়ার সামর্থ্য তো নায়ই,ফ্যামিলি পরিচালনা ও আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এই করুণ পরিস্থিতিতে পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদ আমার পাশে দাঁড়িয়ে আমাকে যে আর্থিক সহযোগিতা করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ।

প্রবাসী ঐক্য পরিষদের সহ-সভাপতি এইচ.এম রিয়াজ বলেন,আমরা পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় আমরা গরীব,দুঃখী অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।আমরা এর ধারাবাহিতা টিকিয়ে রাখতে সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন