ধর্ষণের প্রতিবাদে সুজানগর উপজেলা ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন

রাসেল মাহমুদ, সুজানগর,পাবনা : সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আলোক প্রজ্জ্বলন করেছে পাবনার সুজানগর উপজেলা ছাত্রলীগ।

বুধবার (৭ অক্টোবর) সুজানগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সামনে সন্ধ্যায় এ কর্মসূচি পালন করা হয়।এতে উপস্থিত ছিলেন- সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সুজানগর পৌর ছাত্রলীগের সভাপতি এসএম সোহাগসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

জাহিদুল ইসলাম তমাল বলেন, ধর্ষকরা সমাজের সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। তাদের কোনো দল নেই। ধর্ষক যে কেউই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, আমাদের কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছে যেখানে ধর্ষক, ইভটিজার দেখা যাবে, সেখানে তাদেরকে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে।

তিনি আরও বলেন, সুজানগর উপজেলা ছাত্রলীগ সব সময় মা বোনদের পাশে থাকবে। উপজেলার কোথাও  কোনো হেনস্তার শিকার হলে, ধর্ষণের শিকার হলে,  ছাত্রলীগের নেতাকর্মীদের জানানোর অনুরোধ  জানান তিনি। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং দ্রুত বিচার সম্পূর্ণ করার দাবিও জানান।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন