সারা দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নারী অবমাননার বিপক্ষে সচেতন ফেনীর ব্যানারে ফেনীতে মৌন প্রতিবাদ ও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জেলার বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্তরের জনগণ স্বতস্ফূর্তভাবে এতে অংশগ্রহন করেন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়, স্বেচ্ছাসেবী সংগঠন সহায়, সাংস্কৃতিক সংগঠন ফেনীর ঢোল, সামাজিক সংগঠন আভাসসহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠন এতে অংশ গ্রহণ করেন।
মৌন প্রতিবাদে নারীর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন ধরণের পোষ্টার, পেস্টুন, ব্যানার, প্লেকার্ড, মুখোশ পরিধান করে জনসাধারণ এর প্রতিবাদ জানায়। পরে সংগঠনগুলোর পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলন করে প্রতিবাদ জানানো হয়।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












