ধষর্ক আওয়ামীলীগ ছাএলীগ নয় তারা অনুপ্রবেশকারি বলে দাবি করেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যডভোকেট শামসুল হক টুকু এমপি। আজ সোমবার দুপুরে শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ কতৃক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বেড়া উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুল কাদেরের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি আরো বলেন আওয়ামী নেতা কর্মী গন কখনও অর্থ আয়ের রাজনীতি করে না। তারা দেশে উন্নয়নের সার্থে সব সময় নিজেদেরকে বিলিয়ে দেন, আওয়ামী নেতা কর্মীগন সব সময় ত্যাগ মহীমায় বিরাজমান।তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন দিয়ে শিখিয়ে গেছেন আমার এ রাজনীতি, এ রাজনীতি আওয়ামীলীগ এর রক্ত মাংসে গড়া।
এ সময় তিনি বর্তমানে সময়ে ধর্ষণ নিয়ে বলেন যারা আওয়ামীলীগ এর নামে এ সকল কাজ করছে তারা স্হানীয় কোন আওয়ামীলীগ সদস্য নয়। তারা বর্তমান সময়ে দলে ঠুকে মাদক, সন্তাস,ধর্ষণের মত নাশকতা করে দলের ভাবগাম্ভীর্য নষ্ট করার চেষ্টা করছে। এ সময় তিনি স্হানীয় নেতা কর্মীদের হুশিয়ারীর সাথে বলেন, ধর্যণকারী, মাদক, সন্তাস জঙ্গিবাদের কখনও আমারদের দলে ঠাই হবে না। তিনি এ সময় সকল নেতাকর্মীদের এবার ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দেন।তিনি বলেন আমি এবং আওয়ামীলীগ সব সময় এ দেশের জন্য কাজ করি, আমি সারা জীবন থাকবোনা তবে থাকবে আমার রেখে যাওয়া কাজ।
তিনি এ সময় গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সাবেক বেড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল কাদের। তিনি বলেন কাদের ছিলেন আওয়ামীলীগ এর মোমের প্রদীপ। তাকে দেখে অনেক সহজ সরল মনে হলেও তিনি ছিলেন আওয়ামীলীগ এর উজ্জল মোমের প্রদীপের আলো। তার চলে যাওয়া সত্যি আমাদের কাছে এক বিরাট হতাশার। তিনি এ সময় তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় আরো উপস্হিত ছিলেন সাথিঁয়া বেড়া উপজেলা যুব সমাজের রূপকার যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ আইনজীবী পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আসিফ শামস্ রন্জন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন স্হানীয় ইউপি চেয়ারম্যান জনাব মীর মন্জুর এলাহী। এছাড়াও উপস্হিত বেড়া উপজেলায় দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান ইন্জিনিয়ার মেজবাহ ও সাথিঁয়া বেড়া উপজেলার স্হানীয় নেতা কর্মীগন ।
শুভেচ্ছা বক্তব্যে শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ এর ভার প্রাপ্ত অধ্যক্ষ জনাব মন্জুর কাদের বলেন যে জায়গাটি দাড়িয়ে আমরা আজ এ আলোচনা করছি, সে জায়গাটির অবদান তার, ১৯৭২ সালে জনাব আব্দুল কাদের কাশিনাথপুরে মহাবিদ্যালয় হিসেবে আমাদের এ শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। তার এ ঋণ কখনও শোধ হবার নয়।
সকলেই এ সময় মুক্তিযোদ্ধা ও সাবেক বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও আলোচনা শেষে মরহুমের উদ্দেশ্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্হান স্কয়ার হাসপাতালে মৃত্যু বরণ করেন।












