মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটের সিটি হসপিটাল ও ডায়াগষ্টিক সেন্টারের চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার শাহ জামাল শেখের আন্তঃসত্তা স্ত্রী রাশিদা বেগমের (২০) প্রসব বেদনা উঠলে সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে ১টার দিকে টেকেরহাটের সিটি হাসপাতাল ও ডায়াগষ্টিক সেন্টারে নিয়ে আসা হয়। এসময় চিকিৎসক জানান রোগীর অবস্থা গুরুতর তাই দ্রæত সিজার করা লাগবে। রাতেই ওই হাসপাতালের চিকিৎসক আঞ্জুমান আরা মনি প্রসূতির অপারেশন করেন। এসময় রাশিদা একটি পুত্র সন্তান প্রসব করে। এরপর রাতেই অপারেশন থিয়েটারে রাশিদা মারা যায় বলে দাবি প্রসূতির স্বজনদের।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি করেন রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে দ্রæত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে হয়েছিল। নিহতের ভাই নুর হোসেন জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান রোগী অনেক আগেই মারা গেছে। চিকিৎসকের অবহেলায় আমার বোন মারা গেছে। আমি এর বিচার চাই।
এদিকে নিহত রাশিদার লাশ নিয়ে টেকেরহাট সিটি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সামনে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করেন স্বজনেরা। এসময় এলাকার একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য জোর চেষ্টা চালিয়ে যায়। এ বিষয় ওই হসপিতালের চিকিৎসক আঞ্জুমান আরা মনি অবহেলার কথা অস্বীকার করে বলেন, রোগী হার্ট ফেল করে মারা গেছে। আমাদের কোন অবহেলা নেই। প্রসূতি মায়ের মৃত্যু হলেও নবজাত শিশুটি সুস্থ রয়েছেন।
বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি












