ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে শিক্ষার্থীদের মানববন্ধন

দেশব্যাপী অব্যাহত নারী ধর্ষণ ও ধর্ষকদের বিচারের দাবীতে নরসিংদীতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে ‘আমরা তরুণ জোট’ শীর্ষক ব্যানারে নরসিংদী প্রেসক্লাবের সামনে বৃষ্টিতে ভিজে এই মানববন্ধন করা হয়।

এর আগে সকাল ১০টার দিকে নরসিংদী পৌরসভার সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে একে একে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে পায়ে হেটে ধর্ষকদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে দিতে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এসে মাববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৭ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ।

বার্তা প্রেরক
মো: নুরুল ইসলাম
নরসিংদী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন