ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে গাংনীতে মানব বন্ধন

ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে মেহেরপুরের গাংনীতে সচেতন ছাত্র সমাজ মানব বন্ধন করেছে।
মঙ্গলবার (০৬-১০-২০২০) বেলা সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদের গেটের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা উপজেলার স্কুল কলেজের সচেতন শিক্ষার্থীরা এ মানব বন্ধনে অংশ নেয়।
আয়োজিত মানব বন্ধনে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ধর্ষকদের প্রতি ঘৃনা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ধর্ষকরা এই সমাজের নিকৃষ্টতম কীট এদেরকে সমাজ থেকে উৎখাত করতে হবে। আর তাদের উৎখাত করতে হলে রাষ্ট্রিয় বিচার ব্যবস্থার আওতায় এনে সর্বচ্চো কঠোর শাস্তি নিশ্চিৎ করতে হবে। যাতে করে তাদের ঐ শাস্তি দেখে আর কোন কুলাঙ্গার ধর্ষনের মতো কর্মকান্ড করতে সাহস না পায়।

মানব বন্ধনে বক্তারা আরও বলেন যদি ধর্ষনের মতো অপরাধের শাস্তি নিশ্চিত না করা যায় তাহলে এর পরে আরও কঠোর আন্দোলন করা হবে। মানব বন্ধনে সচেতন শিক্ষার্থীদের পাশা পাশি সচেতন জনগনও অংশ নেয়।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন