০৪ অক্টোবর ২০২০ রবিবার জেলা প্রশাসক, কুষ্টিয়া জনাব মোঃ আসলাম হোসেন মহোদয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বাউল সম্রাট ফকির লালন শাহ্ এঁর ১৩০তম তিরোধান দিবস পালন স্থগিত” প্রসঙ্গে সীমিত পরিসরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। আয়োজনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, কুষ্টিয়া; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক মহোদয় “বাউল সম্রাট ফকির লালন শাহ্ এঁর ১৩০তম তিরোধান দিবস পালন স্থগিত” প্রসঙ্গে লিখিত প্রেসনোট পাঠ করেন এবং ইচ্ছা, আবেগ, ভালবাসা থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতিতে তিরোধান দিবস পালন স্থগিত করার জন্য দুঃখ প্রকাশ করেন। পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় এই বিষয়টি ব্যাপকভাবে প্রচার করার জন্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের নিকট অনুরোধ করেন।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি












