মাদারীপুর জেলা পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী মুনির চৌধুরী বিনা-প্রতিদ্দ্বীতায় নির্বাচিত

আসন্ন মাদারীপুর জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী মুনির চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনের রির্টানিং কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। রোববার (৪ অক্টোবর) সকালে তিনি এ ঘোষণা দেন। শনিবার ছিল উপ-নির্বাচনের জেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। উপ-নির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকার কারণে একক প্রার্থী হিসেবে মুনির চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। মুনির চৌধুরী মাদারীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি।

সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো: মিয়াজউদ্দিন খানের মৃত্যুতে আগামী ২০ অক্টোবর মাদারীপুর জেলার উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মাদারীপুর সহকারী রির্টানিং কর্মকর্তা বিকাশ চন্দ্র দে বলেন, শনিবার ছিল জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। রোববার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে একক প্রার্থী হিসেবে আওয়ামীলীগ প্রার্থী মুনির চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। সকল নথিপত্র গেজেটের জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন