পাবনায়  ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে তারুণ্যের অগ্রযাত্রার মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদী মিছিল 

সামাজিক সচেতনতা ও অনুপ্রেরণামূলক মানবিক সংগঠন তারুণ্যের অগ্রযাত্রার আহ্বানে সারাদেশে ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদের চলমান কর্মসূচি অনুযায়ী ৩ অক্টোবর শনিবার সকাল ৯ টা থেকে পাবনা শহর জুড়ে প্রতিবাদের আহ্বানে এবং সচেতনতায় মাইকিং করা হয়। সকাল ১০ টা থেকে পাবনা প্রেস ক্লাব সম্মুখে এ. হামিদ সড়কে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারুণ্যের অগ্রযাত্রা পাবনা জেলা সমন্বয়ক  সোহেল রানা’র পরিচালানায় উক্ত মানববন্ধনে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবি এম ফজলুর রহমান, তারুণ্যের অগ্রযাত্রা বাংলাদেশ’র উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক এবং তারুণ্য ডট নিউজ’র সম্পাদক ও প্রকাশক জুবায়ের খান প্রিন্স, তারুণ্যের অগ্রযাত্রা’র পাবনা জেলা প্রধান সমন্বয়ক মো. আশরাফুজ্জামান, সিনিয়র সমন্বয়ক ও অনলাইন পরিচালক মো: মেহেদী হাসান ম্যাকসিম, জেলা সমন্বয়ক শাম্মি আক্তার, রোটাঃ আঃ  মান্নান ভূঁইয়া, জেলা সমন্বয়ক জিসান হোসেন, পাবনা’র চেতনার প্রধান প্রতিবেদক  এস এম আদনান উদ্দিন, অঙ্কুর সেবা সংঘ’র  সহকারী পরিচালক সাঈদ হোসেন, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, প্রদীপ ফাউন্ডেশনের সভাপতি মুশফিক পারভেজ, নিরাপদ চিকিৎসা চাই পাবনা জেলা শাখার যুগ্ন-সাধারন সম্পাদক ও পাবনা বন্ধু রক্ত দান পরিবার’র সমন্বয়ক রাব্বিল হোসেন, টিম এইটটিন’র সভাপতি সাদি। এই মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন তারুণ্যের অগ্রযাত্রা’র পাবনা জেলা সমন্বয়ক হোসনেরা আরা, মৌসুমী হাসান, আসাদ খান, কাওসার সরদার, নিরব খান, আল-আমিন, পাবনা সদর উপজেলা সমন্বয়ক দেলোয়ার হোসেন শুভ, সাঈদ হোসেন শুভসহ নানা শ্রেণি পেশার মানুষ। মানবন্ধন শেষে পাবনার রাজপথ প্রকম্পিত করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্ট ও ডিসি অফিস সম্মুখ দিয়ে অনন্ত বাজার, বড় বাজার, মহিলা কলেজ, নিউ মার্কেট, ইন্দারা মোড়, হয়ে এ. আর কর্ণার সম্মুখে রাস্তা অবরোধ করে বসে পরে স্বেচ্ছাসেবী সৈনিকরা।

উত্তেজনা ও প্রতিবাদের ভাষায় বক্তারা বক্তব্য ও স্লোগান দিতে থাকে। তারা প্রশাসককে হুশিয়ারি করে, ধর্ষকদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারলে স্বেচ্ছাসেবীরা ধর্ষকদের পরিবারের ছবি ও নাম ঠিকানা প্রকাশ করে প্রতিবাদ জানাবে এবং ধর্ষককে রাস্তায় ছুড়ে ফেলে গণধোলাই দেবে। তারা বলেন শেখ মুজিবের বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, মুক্তিযোদ্ধার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন অঙ্কুর সমাজ সেবা সংঘ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।

উল্লেখ্য পাবনা সুজানগরে ৮ দিন  পূর্বে ৪ বছরের শিশু ধর্ষক শেখ রানুকে গ্রেফতারের জোর দাবি জানান তারা। তাদের এই আন্দোলন চলমান থাকবে বলে জানান তারুণ্যের অগ্রযাত্রার উদ্যোক্তা জুবায়ের খান প্রিন্স। তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেবেন জেলা প্রশাসকের মাধ্যমে। সকলকে সোচ্চার ও সচেতন হতে স্বেচ্ছাসেবীরা আহ্বান করেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন