তেতুলিয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে আবারো ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশে এসআই আব্দুল কুদ্দুস ও এসআই শাহাদৎ হোসেনর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার তিরনইহাট ইউনিয়নের দগড়বাড়ী গ্রামের মাদক ব্যবসায়ী মুক্তারুল হক (৩০)র বাড়ি ঘেরাও করে পুলিশ। সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তাকে নিয়েই শয়ন ঘরে তল্লাশি চালিয়ে ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। তাকে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতে ফেন্সিডিল সহ আটক করে থানায় নেয়া হয়। সে ঐ গ্রামের আফির উদ্দিনের ছেলে। জিজ্ঞাসাবাদে সে একই গ্রামের আছির উদ্দিনের ছেলে মোজাম্মেল হক ওরফে মোজার কাছ থেকে ক্রয় করিয়াছে বলে পুলিশকে জানান।
তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি (২) ধারায় এসআই আব্দুল কুদ্দুস বাদী হয়ে তেতুলিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে তাকে হাজতে প্রেরণ করা হয়েছে। তেতুলিয়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু সাঈদ চৌধুরী জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ভারত থেকে ফেন্সিডিলসহ মাদকদ্রব্য পাচার করে একালার উঠতি বয়সী যুব সমাজকে ধ্বংসের ঠেলে দিয়ে আসছিল। তাদের কাছ থেকে মাদক ব্যবসায়ীদের অনেক তথ্য পাওয়া যাচ্ছে। সকল মাদক ব্যবসায়ীকেই আইনের আওতায় আনা হবে।
বার্তা প্রেরক
জাবেদুর রহমান জাবেদ
তেতুলিয়া প্রতিনিধি












