ফেনীর  দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অক্সিজেন সিলিন্ডার ও সিসি ক্যামেরা প্রদান

ফেনীর দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫টি অক্সিজেন সিলিন্ডার, একটি মনিটরসহ ১৬টি সিসি ক্যামেরা প্রদান করেছেন দাগনভূঁঞা প্রবাসী ফোরাম। বৃহস্পতিবার(০১ অক্টোবর)দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবাইয়াত বিন করিমের নিকট এসব সামগ্রী তুলে দেন ফোরামের প্রধান উপদেষ্ঠা ও স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতনসহ অন্যান্য সদস্যরা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবির।

বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন,ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজী। এতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:রবিউল হাসান,উপজেলা ভাইস-চেয়ারম্যান মো: শাহীন মুন্সি।
ফোরামের উদ্যোগে এ উপলক্ষে হাসপাতাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার পাঁচজন অসুস্থ্য ও অসহায় মানুষের হাতে প্রায় ১লক্ষ টাকার অনুদান তুলে দেন ফোরামের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ সুমন,মো: মহসীন সুমন ও নিজাম উদ্দিন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দাগনভূঁঞা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কায়েস রিপন,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন,ফোরামের উপদেষ্ঠা নুরুল হুদা হুদন,আবদুল কুদ্দসসহ বিক্রম ও কার্যকরী সদস্য সাইফুল আলম মারুফ প্রমূখ। প্রসঙ্গত,বিশ্বজুড়ে ভ্রাতৃত্বের সেতুবন্ধন এ স্লোগান নিয়ে চলিত বছরের ৬ মে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত দাগনভূঁঞার প্রবাসীরা এ ফোরাম প্রতিষ্ঠা করে।এছাড়াও এ ফোরামের মাধ্যমে এরই মধ্যে উপজেলার সাধারণ জনসাধারণ ও অসুস্থ্য প্রবাসীদের মাঝে প্রায় ১৫ লক্ষ টাকার অনুদান প্রদান করেন।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন