আত্রাইয়ে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন

মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এ প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণ মাসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গান্ধী আশ্রম চত্বরে রাস্তায় মাটিফেলে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের ডিজিটাল প্লাটফর্মে অক্টোবর ২০২০ মাসকে রক্ষণাবেক্ষণ মাস ঘোষণার অংশ হিসেবে আত্রাইয়ে এলজিইডির উদ্যোগে এ কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, কমিউনিটি অর্গানাইজার মো. রুহুল আমিন ও এলজিইডি অফিস সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন