নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পর্শে ইশরাত জাহান ইতি নামের ২ বছর বয়সের এক শিশু মারা গেছে। শিশু ইতি উপজেলার বাঁকা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। জানা যায়, শিশুটি তার মায়ের সাথে নানার বাড়ি উপজেলার কয়ড়া গ্রামে বেড়াতে যায়। সেখানে বৃহস্পতিবার সকলের অজান্তে বৈদ্যুতিক সাকেটে হাতের আঙ্গুল ঢুকিয়ে দেয়। এ সময় সে
বিদ্যুতায়িত পড়লে তাকে উদ্ধার করে স্থানীয় নওদুলী বাজারে চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, ঘটনাটি আমি শুনেছি। এটি হৃদয় বিদারক।
বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ প্রতিনিধি












