পাবনার সুজানগরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে । শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) দুপুর একটার দিকে সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামের এ ঘটনা ঘটে।
ধর্ষণের অভিযোগ ওঠা মোঃ রানু শেখ (৫৫)
সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামের মৃত সেকেন শেখের ছেলে। পেশায় একজন দোকানদার। ঘটনার পর থেকে অভিযুক্ত রানু শেখ পলাতক রয়েছে।
শিশুটির মা অভিযোগ করেন, বৃহস্পতিবার রানু শেখের বাড়ীর বাইরের উঠানে অন্যান্য শিশুর সাথে খেলা করছিল। এসময় তাকে টাকার লোভ দেখিয়ে, রানু শেখের শয়নকক্ষে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটি চিৎকার করলে শিশুটির মা ঐ বাড়িতে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এঘটনার পর ২৮ সেপ্টেম্বর মেয়ে মা বাদী হয়ে সুজানগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মেয়ের বাবা মোঃ জাহিদ শেখ বলেন, আমাকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। প্রসাশনের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি করেন তিনি।
সুজানগর অফিসার ইনচার্জ মোঃ বদরুদ্দোজা বলেন, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, সংশোনীয় ২০০৩ ধর্ষণের চেষ্টা অপরাধে রানু শেখের নামে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের অভিযান চলছে।
বার্তা প্রেরক
রাসেল মাহমুদ
পাবনা প্রতিনিধি












