জাহিদ হাসান কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের উপ-নির্বাচনে সাবেক মন্ত্রী নাসিমের জৈষ্ঠ্য পুত্র সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় কে আ’লীগের মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল বের করেন আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠন। আজ ৩০-০৯-২০২০ (বুধবার) দুপুরে দলীয়ভাবে এই ঘোষনা আসে। ঘোষনা দেয়ার পরেই কাজিপুর আ’লীগের দলীয় কার্যালয় থেকে বিশাল আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদর ও চৌরাস্তা প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন আ’লীগের সভাপতি শওকত ইসলাম , সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজিসহ আ’লীগ,ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ।
আগামী ১২ই নভেম্বর এই আসনের ভোট অনুষ্ঠিত হবে। , তফসিলে ১৩ অক্টোবর মনোনয়ন দাখিলের শেষ তারিখ, ২২ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ধার্য করা হয়েছে।
বার্তা প্রেরক
জাহিদ হাসান
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি












