আত্রাইয়ে ব্র্যাকের আইন সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে এনজিও সংস্থা ব্র্যাকের মানবধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে “মানবধিকার ও আইন বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার আহসানগঞ্জ ইউপি কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী।

জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক মানবধিকার ও আইন সহায়তা কর্মসূচির বগুড়া জেলা ব্যবস্থাপক মো. ফারুক ইকবাল, এইচআরএলএস শ্যামলী আকতার, ইমাম মহিদুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম, সাংবাদিক রুহুল আমিন প্রমুখ।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন