পাবনায় ট্রাকে র‌্যাবের তল্লাশি- ১০৯ কেজি গাঁজাসহ চালক আটক

পাবনায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ ট্রাক চালককে আটক করেছে র‌্যাব।
আটক চালক আবুল হোসেন (৫২) রংপুর জেলার চন্ডিপুর গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।
র‌্যাব-১২ পাবনা ক্যাম্প সূত্র জানায়, পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুর কবীর তরফদারের নেতৃত্বে র‌্যাবের একটি দল সোমবার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার গোল চত্বরে চেকপোস্ট বসায়।
চেকপোস্টে ঢাকা মেট্রো-ড ১১-২২০২ নম্বরের একটি ট্রাকের গতি রোধ করতে চাইলে ট্রাক চালক ট্রাকটি থামিয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। পরে ভূট্টা বোঝাই ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১০৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে র‌্যাব জানায়।

বার্তা প্রেরক
রাসেল মাহমুদ
পাবনা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন