খুলনা জেলার ডুমুরিয়া থানায় আগামীকাল উদ্ভোদনী হতে চলেছে ৩টি কুকুরের হোটেল

জীব হত্যা মহাপাপ, তারই লক্ষ্যে খুলনা জেলার ডুমুরিয়া থানার শাহপুর আন্দুলিয়া গ্রামে চালু হতে চলেছে এক ব্যাতিক্রমধর্মী হোটেল, যেখানে প্রতিদিন ৩বেলা পর্যাপ্ত খাবার রাখা হবে স্থানীয় কুকুরদের জন্য, এ ব্যাবস্থা করেছে সোনামুখ পরিবার নামক সেচ্ছাসেবী সংগঠন, এমন উদ্যোগ গ্রহণ করায় ডুমুরিয়াসহ আশেপাশে ব্যাপক সাড়া পড়েছে, সেচ্ছাসেবী সংগঠনটির প্রতিষ্টাতা, অবঃ এডিসি ডিবি(কামরুল ইসলাম) এর কাছ থেকে যানা যায় তারা ১৯৯২ সাল থেকে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড করে আসছে এবং এবারের উদ্যোগ সম্পূর্ণ ব্যাতিক্রম, তিনি আরও জানান কুকুর একটি গৃহপালিত প্রাণী কিন্তু সামাজিক বিভিন্ন সমষ্যা পর্যাপ্ত খাবারের অভাবে তারা হিংস্র হয়ে ওঠে তাই তারা এমন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে নিজের স্থান থেকে ভালোকাজে এগিয়ে আসার আহ্বান জানান।

বার্তা প্রেরক
মোঃ সাইফুল ইসলাম সাইফ
খুলনা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন