ফেনীর সোনাগাজীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

” সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে- তথ্য অধিকার -সংকটে হাতিয়ার “- এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৮ সেপ্টেম্বর) ফেনীর সোনাগাজীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাছলিমা শিরিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার, ডা: নুসরাত ইয়াছমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছির উদ্দিন, উপজেলা তথ্য কর্মকর্তা শিউলি খাতুন, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ম্যানেজার আবদুল আউয়াল, বিএলএফ সোনাগাজীর প্রোগ্রাম সমন্বয়ক বিনয় ভূষণ চৌধুরী ও সাংবাদিক আমজাদ হোসাইন।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন