গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেকের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন

মেহেরপুরের গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ খালেক এর উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে গাংনী দারুচ্ছুন্নাত হাফেজিয়া মাদ্রাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান এম এ খালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য এবং বাংলাদেশের জন্য সকলের প্রতি দোয়া কামনা করেন। দোয়া মাহফিল অনুষ্ঠানে জাতীয় পার্টি ( জেপি) জেলা কমিটির সাধারন সম্পাদক আঃ হালিম, মেহেরপুর-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন এর একান্ত সহকারি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপু সহ মাদ্রাসার শিক্ষক ছাত্র ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিৎ ছিলেন।

দোয়া মাহফিল অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রদের উন্নতমানের খাবার পরিবেশনের জন্য মাদ্রাসার সুপার নাজমুল হুসাইনের হাতে অর্থ প্রদান করেন অনুষ্ঠানের আয়োজক এম এ খালেক। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও দেশের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সুপার নাজমুল হুসাইন।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন