বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে মেহেরপুরের গাংনী পৌর ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা,দোয়া ও বৃক্ষরোপন কর্মসুচি পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গাংনী এতিমখানায় আলোচনা সভা,দোয়ামাহফিল ও বৃক্ষরোপন কর্মসুচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনরা জন্মদিনে আওয়ামী লীগের আদর্শ অনুযায়ি নেত্রীর ও তাঁর পরিবার পরিজনের জন্য দোয়া মাহফিল করার কথা অথচ আমাদের উপজেলার শীর্ষ পর্যায়ের একজন নেতা তিনি কেক কেটে এ দিনটিকে পালন করছেন এ বিষয়টি আমার বোধগ্য নয়।
তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজ দেশ আগের চাইতে অনেক উন্নত হয়েছে সব ক্ষেত্রে উন্নয়ন আর উন্নয়নে ভরে গেছে। তাই আমাদের জননেত্রী শেখ হাসিনা যতদিন দেশের ক্ষমতায় থাকবেন ততদিন আমাদের বাংলাদেশ আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে। প্রধান অতিথির বক্তব্যে তিনি গাংনীবাসির কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার পরিজনের জন্য দোয়া কামনা করেন।
পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মেয়র আহম্মেদ আলী, জাতীয় পার্টি (জেপি) এর জেলা সাধারন সম্পাদক আঃ হালিম, যুবলীগ সভাপতি মোঃ মোশাররফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক এমপি মকবুল হোসেন এর একান্ত সহকারি শাহিদুজ্জামান শিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীসহ এতিম খানার সকল সদস্যরা উপস্থিৎ ছিলেন। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং বাংলাদেশের উন্নয়নের জন্য দোয়া কামনা করা হয়।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












