নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত (২৫) এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। রবিবার ২৭ সেপ্টেম্বর সকাল ১০ দিকে উপজেলা ভোঁ-পাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ি স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ(ওসি)মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,রবিবার সকাল ৮টার দিকে উপজেলার ভোঁ-পাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ি স্লুইসগেট সংলগ্ন এলাকায় পানিতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশটির শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তার দুই হাতে দুইটি চুড়ি পাওয়া গেছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গত প্রায় ১০/১২ দিন আগে তার মৃত্যু হয়েছে। এবং শরীর ফুলে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছেনা। লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ প্রতিনিধি












