মানিকগঞ্জের ঘিওরে নৈশ প্রহরির দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের উপর হামলা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা   ইউনিয়নের বড় কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মোঃ জাফরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম , দুর্নীতি ও কুকর্মের কারনে বিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী । রবিবার  ( ২৭ সেপ্টেম্বর ) সকালে বড় কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকার সাধারণ জনগণ ও অভিভাবকদের উপস্থিতিতে এই মানব বন্ধন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সোহাগ বাবুর সঞ্চালনায় মানব বন্ধন সমাবেসে বক্তারা বলেন বিদ্যালয়ের  দপ্তরী কাম প্রহরী মোঃ জাফরের বিরুদ্ধে নানা অনিয়মের কথা তোলে তাকে চাকরি থেকে বহিষ্কারের দাবী জানান । এবং আমরা বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী মিলে এই ঘৃণ্য অপরাধীর বিরুদ্ধে এ মানববন্ধনের আয়োজন করেছি।

মানববন্ধন সমাবেসে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পয়লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আ,লীগের সভাপতি মোঃ আইজুদ্দিন ( মেম্বার  ) অভিভাবক মোঃ লিয়াকত হোসেন। মানববন্ধন শেষে এক বিক্ষোভ সমাবেশে পরিনত হয়। এসময় পয়লা ইউনিয়ন যুবলীগের বহিস্কার কৃত নেতা বড় কুষ্টিয়া গ্রামের মৃত হবি মন্ডলের ছেলে রেজা মন্ডল, মৃত অহেদ আলী মন্ডলের ছেলে পয়লা ইউনিয়ন আ,লীগের সহ সভাপতি  আঃ কদ্দুস মন্ডল ও জাফর সাংবাদিকদের উপর হামলা করে। তাতক্ষনিক ঘিওর থানা পুলিশ আঃ কদ্দুস মন্ডলকে আটক করেছে। এব্যাপারে ঘিওর থানায় একটি অভিযোগ হয়েছে।

বার্তা প্রেরক
আল মামুন
মানিকগঞ্জ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন