পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা শুরু করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান হাটখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক।
তিনি জানান, আমি আগামী হাটখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো। হাটখালী ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবো। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আমি হাটখালী ইউনিয়নবাসীর ভালবাসা নিয়ে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করে মানুষের সেবা করে আসছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। এজন্য চেয়ারম্যান পদে আমি দলের সমর্থন চাইবো। তিনি হাটখালী ইউনিয়নবাসির সহযোগিতা কামনা করেছেন। সেইসঙ্গে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসির কাছে দোয়া চেয়েছেন। এছাড়াও তিনি এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।
মহামারী করোনা ভাইরাসের মোকাবেলায় হাটখালী ইউনিয়নে মাক্স, স্যানেটাইজার সামগ্রী বিতরণ করছেন। অসহায়- দরিদ্র মানুষের মাঝে বিতরণ করেছেন খাদ্য সামগ্রী।
বার্তা প্রেরক
রাসেল মাহমুদ
পাবনা প্রতিনিধি












