মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নে শ্রমিকলীগের কমিটি গঠিত হয়। ঘিওর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আঃ জব্বারের সভাপতিত্বে বঙ্গবন্ধু ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য শহীদের আত্নার মাগফেরাত কামনায় এক মিনিট নিরাবতা পালন করেন।
এসময় বক্তব্য রাখেন, ঘিওর উপজেলা আ,লীগের সহ – সভাপতি মোঃ মহিদুর রহমান সূর্য, সিংজুরী ইউনিয়ন আ,লীগ সভাপতি ও চেয়ারম্যান মোঃ আঃ আজিজ, সিংজুরী ইউনিয়ন আ, লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম , ঘিওর উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, ঘিওর উপজেলা যুবলীগের সিনিয়র সহ – সভাপতি মোঃ আসাদুর রহমান মিঠু প্রমুখ।
আলোচনা শেষে নির্বাচনের মাধ্যমে, মোঃ অন্তর হোসেন ( কুসুম ) কে সভাপতি, মোঃ আমির হোসেন ( আমু ) কে সাধারণ সম্পাদক ও মোঃ রাসেল মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
বার্তা প্রেরক
আল মামুন
মানিকগঞ্জ প্রতিনিধি












