অর্থনৈতিকভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

যার জমি আছে, ঘর নেই সেই প্রকল্পের আওতায় দেশের সকল নাগরিক ঘর পাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে এব্যাপারে। এবিষয়ে বড় বাজেট করা হচ্ছে। আগামীতে গৃহহীণদের খুজে খুজে বের করে বাসগৃহ করে দেবে সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর দারিয়াপুরে দুর্যোগ সহনীয় বাসগৃহ সুবিধাভোগী প্রাপ্তদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।  এসময় তিনি আরো বলেন, বিশ^ মহামারীর সময়েও অর্থনৈতিকভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। দেশের কোন মানুষ গৃহহীণ অবস্থায় থাকবে না।

জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী, উপজেলা নিবার্হী অফিসার সুজন সরকারসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন