জেলা তথ্য অফিস আয়োজিত মাদারীপুরে নারী ও শিশু উন্নয়নে সমাজের নেতৃস্থানীয়দের নিয়ে সচেতনামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর সদর উপজেলা পরিষদের হলরুলে আয়োজিত এ সভায় সভাপত্বি করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এসময় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়া। তিনি নারী ও শিশুদের উন্নয়নের সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বাল্য বিয়ে একটি জঘন্য অপরাধ যারা বাল্য বিয়ে দিবে এবং বাল্য বিয়েতে সহযোগিতা করবে সবাইকে আইনের আওতায় আনা হবে। এসময় মাদকের বিভিন্ন কুফলও তুলে ধরেন।
তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিকেলের পরে বন্ধ হয়ে যায়। এই বন্ধ থাকাকালীন সময় মাদক সেবিরা এসব প্রতিষ্ঠানে মাদকের অড্ডা বসায়। তাই শিঘ্রই মাদারীপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কালু খান ও ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ভুইয়া।
বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি












