মানিকগঞ্জের ঘিওরে স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকসহ আটক ৪

মানিকগঞ্জের ঘিওরে ৮ম শ্রেণী পড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষকসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঘিওর থানা পুলিশ। এ ঘটনায় সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, ঘটনাটি গত বুধবার ঘিওরের সিংজুরী ইউনিয়নে ভুক্তভোগী ওই ছাত্রীর প্রতিবেশী রাজিবের বাড়িতে ঘটেছে। ভুক্তভোগীর বাড়ির টিউবওয়েল বিকল থাকায় প্রতিবেশী রাজিবের বাড়িতে পানি আনতে যায় সে। এ সুযোগে ওই কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে। তবে গতকাল সোমবার এ বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর বাড়িতে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করলে ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবার ধর্ষণের অভিযোগ শিকার করে।

পরে ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার জন্য থানায় নিয়ে আসা হয়। একইসাথে অভিযান চালিয়ে ধর্ষক রাজিব ও তার বাবা-মা এবং এলাকার মাতব্বর তমিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। ধর্ষণের ঘটনাতে ভুক্তভোগী পরিবারকে টাকা পয়সা দিয়ে আপোষ মীমাংসা ও ধামাচাপা দেয়ার অভিযোগে সহযোগী আসামী হিসেবে ধর্ষকের বাবা-মা ও মাতব্বরকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা প্রেরক
আল মামুন
মানিকগঞ্জ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন