মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী গ্রামে পানিতে ডুবে সামিউল ইসলাম নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্বজনরা জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বাড়ির সবাই সংসারের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। নয়টার পর থেকে শিশুটিকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করে স্বজনরা। পরে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের ডোবায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য ফুলচান মিয়া জানায়, পরিবারের সদস্যদের অজান্তে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুটি মারা গেছে। নিহত সামিউল স্থানীয় দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো। সে রিপন হোসেনের ছেলে।
বার্তা প্রেরক
আল মামুন
মানিকগঞ্জ প্রতিনিধি












