বীরগঞ্জে ইরি বোরো সংগ্রহ অভিযান ব্যাহত

দিনাজপুরের বীরগঞ্জ দুইটি খাদ্য গুদামে ইরি বোরো সংগ্রহ ব্যাহত হয়েছে। বীরগঞ্জ খাদ্য গুদামে ধান ক্রয়ের লক্ষ মাত্রা ছিল ১৮৭১ মেঃ টন কিন্তু ক্রয় করেছেন ৯২০মেঃ টন চাল ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ মিলের সংখ্যা ১১২টি তার মধ্যে সম্পন্ন রূপে চাল দিয়েছেন ৫৮টি ৫টি মিল আংশিক ভাবে চাল দিয়েছেন অবশিষ্ট ৪৭টি মিল চাল দেননি।

কবিরাজহাট খাদ্য গুদামে ধান ক্রয়ের লক্ষমাত্রা ছিল ৯০০ মেঃ টন। ধান ক্রয় হয়েছে ২২০ মেঃ টন চুক্তিবদ্ধ মিলের সংখ্যা ৮২ তার মধ্যে ২২টি মিল সম্পন্ন রূপে চাল প্রদান করেছে। আংশিক ভাবে ৪টি মিল চাল প্রদান করেছেন। অবশিষ্ট ৫৬টি মিল কোন রূপেই চাল প্রদান করেনি।

২টি খাদ্য গুদামে চুক্তিবদ্ধ মিলের সংখ্যা ছিল ২১৩টি তার মধ্যে চাল পরিশোধ করেছেন ১০৩টি বাকি ১১০ টি মিল চাল পরিশোধ ন্ াকরার কারনে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে বীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়স্ত্রক ফিরোজ মোস্তফা এক সাক্ষাত কারে জানান।

বার্তা প্রেরক
এন.আই.মিলন
দিনাজপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন