মেহেরপুরের গাংনী উপজেলা শহরের লাইসিয়াম মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষকদের মধ্যে দীর্ঘ দিনের মতবিরোধের অবসানের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক উপস্থিৎ সকলের মতামত গ্রহন করেন এবং প্রাথমিকভাবে বিদ্যালয়ের একটি পরিচালনা পর্ষদ গঠন করেন।
এ সময় এম এখালেক উভয় পক্ষের উদ্দেশ্যে বলেন আপাতত প্রাথমিকভাবে একটি পরিচালনা পর্ষদ গঠন করা হচ্ছে। এই কমিটির মাধ্যমে সকলের মতামতের একটি সুনির্দিষ্ট গঠনতন্ত্র তৈরী করা হবে যাতে করে বিদ্যালয়টিতে আগামীতে এ ধরণের উদ্ভুত পরিস্থিতি তৈরী না হয়।
মতবিনিময় সভা অন্যান্যদের মধ্যে উপস্থিৎ ছিলেন, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুল ইসলাম, আলাউদ্দিন আল আমীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু বাজার কমিটির সভাপতি মহাববুর রহমান স্বপন, সাধারন সম্পাদক বুলু সহ বিদ্যালয়ের প্রতিষ্ঠানকালি পরিচালক আমিরুল ইসলাম ও সকল শিক্ষক কর্মচারি অবিভাবকবৃন্দ উপস্থিৎ ছিলেন।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












