সীমান্তে অপরাধ বন্ধে কঠোর নজরদারির নির্দেশ খাদ্যমন্ত্রীর 

সীমান্তে যেসব সহিংসতার ঘটনা ঘটে তা সবই ভারতের অভ্যন্তরে। বেআইনিভাবে ভারতে প্রবেশ করলে এসব দুর্ঘটনা ঘটে।  এসব বন্ধ করতে হলে আমাদেরকেই আগে ভালো হতে হবে। তা না হলে এই সহিংসতা বৃদ্ধি পেতেই থাকবে। আর প্রশাসনকে সীমান্ত অপরাধ বন্ধে কঠোর নজরদারির নির্দেশ দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার ২০ সেপ্টেম্বর সকাল ১১ টায় নওগাঁর সাপাহার উপজেলা আইন শৃংখলা কমিটির এসব কথা বলেন বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের  মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার (এমপি)। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল এর সভাপতিত্বে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান,  বিজিবি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন