কক্সবাজারের পেকুয়ায় জমি জামার বিরোধে মৌ:জাকের হোছাইন ও তার পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে মামলার আসামী নুরুল আবছার (৪০)ও মো:সাইফুল ইসলাম(৩৫) এর বিরুদ্ধে
অভিযুক্ত নুরুল আবছার (৪০)ও মো:সাইফুল ইসলাম(৩৫) পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের মৌলভী পাড়ার স্থায়ী বাসিন্দা।
মামলার বাদী পেকুয়া মৌলভী পাড়ার স্থায়ী বাসিন্দা মৌ:জাকের হোছাইন নগর সংবাদ প্রতিনিধিকে বলেন,নুরুল আবছার ও সাইফুল ইসলাম গত ২২/০৩/২০২০ ইং তারিখ আমার বসত বাড়ি থেকে আমাদেরকে উচ্ছে করার জন্য দেশীয় অস্ত্র সশ্ত্র লইয়া আমাদেরকে মারধর করিয়া গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাদেরকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আমাদেরকে মারধর করিয়া ক্ষান্ত না হইয়া তারা গত ১৭/০৭/২০ তারিখে পুনরায় আমার ঘরবাড়ি ভাঙচুর করে এবং ভিটায় রক্ষিত শিশু চারাগাছ কাটিয়া নিয়া যায়।পরে আমি বিজ্ঞ সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চকরিয়ায় একটি মামলা দায়ের করি যার মামলা নং সি.আর ৪২২/২০ ইং।
বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।বর্তমানে গ্রেফতারি পরোয়ানা স্মারক নং-(৩১২/২০ ও ৩১৩/২০) ২৭/০৭/২০ তারিখ মূলে পেকুয়া থানায় জমা আছে।দু:খের বিষয় হলো এপর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি।
বার্তা প্রেরক
মো:জহিরুল ইসলাম
কক্সবাজার প্রতিনিধি












