কাজিপুরে দুই নৌকার চাপায় একজন নিহত ও আহত ৩ জন

সিরাজগঞ্জের কাজিপুরে নাটুয়াপাড়া ভূট্রা হাট এলাকায় নৌকা চাপায় মারা গেছেন একজন এবং আহত তিন জন। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা এগারোটায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ওরফে আলিম (৩৫) কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের শালগ্রামের মৃত কসের আলীর পুত্র। আহতদের  পরিচয় এখনো মেলেনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সূত্রে জানা গেছে, মনসুরনগর থেকে নাটুয়ারপাড়া হাটের ঘাটপাড়ে এসে নোঙর করা যাত্রী বোঝাই একটি নৌকাকে বিপরীত দিক থেকে আসা একটি নৌকা সজোরে ধাক্কা দেয়। এতে করে দুই নৌকার চাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যান একজন।

বার্তা প্রেরক
জাহিদ হাসান
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন