নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে উপ-নির্বাচন উপলক্ষে আত্রাই উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা শনিবার ১৯শে সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা আ”লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে ও উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলের সঞ্চালনায় এ বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই -রানীনগর)আসন উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো: আনোয়ার হোসেন হেলাল,
আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, উপজেলা পরিষদে ভাইস-চেয়ারম্যান ও যুবলীগনেতা শেখ মোঃ হাফিজুর রহমান,মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম-সহ আত্রাই উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছা সেবকলীগ, শ্রমীকলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক বৃন্দু। সভায় আগামী ১৭ই অক্টোবর এ আসন উপ-নির্বাচনে নৌকার বিজয়ে সকলকে কাজ করার আহবান জানানো হয়।
বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি












