ইয়াসির আরাফাত তুষারকে সভাপতি এবং সাদ আহমেদ কে সাধারণ সম্পাদক দিয়ে আজ থেকে প্রায় চার বছর আগে গঠন করা হয়েছিল কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটি। আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা বিলুপ্ত ঘোষণা করল বাংলাদেশ ছাত্রলীগ। এই কমিটিতে প্রায় ২০০ বেশি নেতাকর্মী ছিল পূর্ণাঙ্গ কমিটিতে।
এখন চলছে নতুন নেতৃত্বে খোঁজ। প্রায় অনেকেই রয়েছে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আর সেই নিয়ে এখন নেতাকর্মীদের ছোটাছুটি চলছে। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের আশা। সুযোগ্য কোন নেতৃত্বে গঠিত হবে নতুন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটি।












