বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (০৯ সেপ্টেম্বর) ফেনীতে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল।
জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস মিতার সভাপতিত্বে ও ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁঞার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন বাবলু, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিন, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক রোকসানা আক্তার ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, নুর হোসেন সেলিম, আবুল খায়ের লিংকন,ফেনী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ভূঁঞা ভিপি জাহিদ, সদস্য রোকসানা আক্তার লিপি, আকলিমা আক্তার, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহেনা আক্তার, প্রচার সম্পাদক কামরুন নাহার মুক্তা, সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক ফারহানা ইয়াছমিন শিল্পী, পৌর সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মনিহার বেগম ও সাবেক ইউপি সদস্য শাহেনা আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের এবং মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












