ঝিনাইদহে ফুলকলি ব্রেড এন্ড বিস্কুট কোম্পানীর ডিপোতে দু:সাহসিক চুরি

ঝিনাইদহ শহরের হামদহ ঘোষপাড়া মোড় এলাকার ফুলকলি ব্রেড এন্ড বিস্কুট কোম্পানীর ডিপোতে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের কোন এক সময় এ চুরি সংগঠিত হয়। এ সময় চোরচক্র নগদ টাকা ও ডিপোর মালামাল চুরি করে নিয়ে গেছে। ডিপোর মালিক আতিকুর রহমান জানান, বুধবার সকালে ডিপোর পাশ দিয়ে যাওয়ার সময় নাই মনামের ৮ বছরের এক শিশু গোডাউনের তালা খোলা দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা গিয়ে গোডাউনের মুলতালা, ক্যাশবাক্স ভাঙ্গা ও মালামাল এলোমোলো ছড়ানো অবস্থায় দেখতে পায়। আতিকুর রহমান বলেন, চোরচক্র ক্যাশবাক্সে থাকা নগদ ১ লাখ ৩৮ হাজার ৮৬ টাকা ও ৩’শ প্যাকেট কার্টুন পন্য যার মুল্যে ১ লাখ ৭৮ হাজার ৬’শ ৭২ টাকা চুরি করে নিয়ে গেছে। ফুলকলি ব্রেড এন্ড বিস্কুট কোম্পানীর ডিপো থেকে ঝিনাইদহ সহআশ পাশের ৭ জেলায় পণ্য সরবরাহ করা হয়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, চুরির ঘটনা শুনেছি। ক্ষতি গ্রস্থরা থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা প্রেরক
মনিরুজ্জামান সুমন
ঝিনাইদহ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন