নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মনোনিত প্রার্থী আনোয়ার হোসেন হেলালকে ফুলেল সংবর্ধণা দেওয়া হয়েছে। সংবর্ধণা দেওয়ার উপলক্ষে সকাল থেকে রাণীনগর ও আত্রাই উপজেলার হাজার হাজার নেতার্কমী আনন্দ শোভাযাত্রা নিয়ে আসেন রাণীনগর দলীয় কার্যালয়ে।
বুধবার দুপূরে রাণীনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয় । এ সময় রাণীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় উপ-নির্বাচনে প্রার্থী আনোয়ার হোসেন হেলাল ও নেতাকর্মীরা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ দেন।
বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি












