মাদারীপুর সদরে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে আইয়ুব আলি বেপারী (৫৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পূর্ব গাছবাড়িয়া এলাকায় থেকে নিহতের লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। পরিবার থেকে দাবী করা হয়েছে তাকে রাতের আধারে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আইয়ুব একই এলাকার মৃত্যু জবেদ আলি বেপারীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আইয়ুব আলি রাতে মাছ ধরার জন্য বাড়ির পাশে জলাশয় যায়। এরপর ফিরে না আসার কারণে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে গিয়ে জলাশয়ে তার লাশ দেখতে পায়। সোমবার রাতেই নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিহতের স্ত্রীর দাবী, কেউ তাকে রাতের আধারে পিটিয়ে হত্যা করেছে। মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।
বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি












