রামগঞ্জে সাজাপ্রাপ্ত ২ জন আসামী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেপ্তার করেছে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে থানার এস আই মহসিন চৌধুরী, এএসআই মামুন,এএসআই মাসুদ আলম  ০৭/৯/২০ (সোমবার) সকালে রামগঞ্জ থানাধীন চন্ডিপুর, টামটা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেপ্তার করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন উত্তর চন্ডিপুর গ্রামের হাবিব উল্লাহর ছেলে আঃ গফুর ও টামটা গ্রামের গফুর মিয়ার ছেলে হুমায়ুন কবির।দুইজনই জিআর-১২৪/১০(মাদক) মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান,ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রাস্তুতি চলছে।

বার্তা প্রেরক
মিজানুর রহমান
রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন