পাবনায় ধারালো চাকুসহ র‍্যাবের হাতে গ্রেফতার দুই

রবিবার (০৬ সেপ্টেম্বর)  র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ধারালো চাকুসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই ছিনতাইকারী হলেন, পাবনা সদরের উত্তর শালগাড়িয়া খাঁ পাড়া গ্রামের মো. কাশেম প্রামাণিকের ছেলে মো. মহসিন প্রামাণিক (১৮) ও একই গ্রামের মো. উজ্জল খাঁর ছেলে মো. আশরাফুল খাঁ (২৩)।

পাবনা র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শালগাড়িয়া থেকে দুইটি ধারালো চাকুসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা মোবাইল ও টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বার্তা প্রেরক
মোঃ রাসেল মাহমুদ
পাবনা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন