গাংনীর চেংগাড়া গ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামে ঘরের অাড়ার সাথে নাসিমা খাতুন (১৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূ নাসিমা চেংগাড়া গ্রামের সাকিল হােসেনর স্ত্রী।

রােববার (৬ সেপ্টেম্বার) দুপুর সাড়ে ১২টার দিকে স্বামীর  ঘরের অাড়ার সাথে নাসিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান,রবিবার দুপুরে ঘরের অাড়ার সাথে নাসিমার মরদেহ ঝুলছিল। খবর পেয়ে গাংনী থানা পুলিশ তির মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে নাসিমার মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন